রফিক আহমদ খান, কুয়ালালামপুর, মালয়েশিয়া : আগস্টে ঢাকা চট্টগ্রামে শিক্ষামেলা করবে মালয়েশিয়ার আটটি সরকারি ও একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়। আগামী ১আগস্ট বৃহস্পতিবার চট্টগ্রামের জিইসি মোড়ে হোটেল লর্ডস ইনে ও ২-৪ কেআইবি কমপ্লেক্স, খামারবাড়ি, ফার্মগেট, ঢাকায় এই শিক্ষামেলা অনুষ্ঠিত হবে। সকাল দশ থেকে বিকেল ছয়টা পর্যন্ত মেলা চলবে।
শিক্ষামেলা আয়োজকদের পক্ষে আবুল কালাম আজাদ প্রবাস মেলাকে বলেন ” গত এক যুগের ও বেশি সময় আগে থেকে বাংলাদেশি ছাত্র-ছাত্রীরা মালয়েশিয়াকে শিক্ষার জন্যে তাদের গন্তব্য হিসেবে বেছে নিতে শুরু করেছে। কিন্তু, যথাযত তথ্য ও গাইডলাইনের অভাবে ভাল রেজাল্ট থাকা সত্ত্বেও ছাত্র-ছাত্রীরা প্রতারিত হচ্ছেন। যেমন, জিপিএ ৪ এর উপরে থাকলে একজন শিক্ষার্থী মালয়েশিয়ার কোন না কোন সরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারে। অথচ জিপিএ ৫ থাকা সত্ত্বেও অনেক শিক্ষার্থীকে নাম সর্বস্ব কলেজে ভর্তি করিয়ে প্রতারনা করা হয়। “
“এই সমস্যা থেকে উত্তরণের উদ্দেশ্য ২০১২ সাল থেকে AIMS EDUCATION SOLUTION ছাত্র-ছাত্রীদেরকে মালয়েশিয়ার সরকারি বিশ্ববিদ্যালয়গুলতে ভর্তির সঠিক দিক নির্দেশনার মাধ্যমে সহযোগিতা করে আসছে। আর তারই ধারাবাহিকতায়, ৫ম বারের মত, আমরা মালয়েশিয়ার সেরা ৮ টি সরকারী বিশ্ববিদ্যালয়কে AIMS 5th Malaysian Public University Education Expo in Bangladesh 2019 এর জন্যে বাংলাদেশে আমন্ত্রণ জানিয়েছি এবং তারা বাংলাদেশে যাওয়ার জন্যে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন।”
যে বিশ্ববিদ্যালয় গুলো সরাসরি EXPO তে অংশ গ্রহন করবে, ইউনিভার্সিটি পুত্রা মালয়েশিয়া (ইউপিএম), ইউনিভার্সিটি টেকনোলজি মালয়েশিয়া (ইউটিএম), আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় মালয়েশিয়া (আইআইইউএম), ইউনিভার্সিটি টেকনোলজি মালয়েশিয়া মালাক্কা, ইউনিভার্সিটি মালয়েশিয়া পাহাং,
ইউনিভার্সিটি মালয়েশিয়া তেরেংগানু, মাল্টিমিডিয়া ইউনিভার্সিটি (এমএমইউ), ইউনিভার্সিটি টেকনোলজি পেট্রোনাস ও মাহাসা ইউনিভার্সিটি।