সৈয়দ মামুন হোসেন, মানামা, বাহরাইন: বাহরাইনে প্রথমবারের মতো বাংলাদেশি ছয় সাংবাদিককে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। গতকাল স্থানীয় সময় রাত সাড়ে ৯টায় মানামা লিন্নাস মেডিকেল সেন্টারের কনফারেন্স হলে এ সংবর্ধনা প্রদান করেন বাহরাইন বাংলাদেশ সোশ্যাল ইউনিটি ।
গত ২০ জুন অনুষ্ঠিত বাংলাদেশ বনাম বাহরাইন প্রীতি ফুটবল ম্যাচে অংশ্রহণ করে সফলভাবে সম্পন্নে সাংবাদিকদের বিশেষ অবদানের জন্য এ সম্মাননা (ক্রেস্ট) প্রদান করা হয়। এটিই ছিল বাহরাইনে প্রবাসী বাংলাদেশি সাংবাদিকদের প্রথম সম্মাননা। অনুষ্ঠানে সম্মাননা (ক্রেস্ট) গ্রহণ করেন বাংলাভিশন বাহরাইন প্রতিনিধি আবদুল কাদের মজুমদার, এটিএন বাংলার প্রতিনিধি বশির আহম্মদ, একুশে টেলিভিশনের প্রতিনিধি নাজির আহম্মেদ, নিউজ ২৪ মোহাম্মদ জাহান, এনটিভির প্রতিনিধি সৈয়দ মামুন হোসেন ও বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি একরামুল হক।

এছাড়া আরটিভি প্রতিনিধি মিজবাহ আহম্মেদকে মনোনীত করা হলেও তিনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না। বাহরাইন সিলেট বিভাগীয় পরিষদের মো. সুমনের সঞ্চালনায় ও লিন্নাস মেডিকেল সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ডা. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সম্মাননা অনুষ্ঠানে অতিথি ছিলেন বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের তথ্য ও জনকল্যাণ প্রতিনিধি তাজউদ্দিন সিকান্দার, বাহরাইনে বাংলাদেশ ফুটবল দলের কোর্স মো. আব্দুল মমিন, কুমিল্লা জেলা পরিষদের ওয়াসিম, মাজহারুল ইসলাম, সিলেট বিভাগীয় পরিষদের রোমন, শরফ উদ্দিন, তারেক হোসেন, আহম্মদ, মো. বজলু।

অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন কুমিল্লা জেলা পরিষদের মো. শান্ত, কামাল আহম্মেদ, ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের মোহাম্মদ আলাউদ্দিন আহম্মেদ, আবুল বাশার, সোহেল আজাদ, ঢাকা বিভাগীয় পরিষদের নূরুল ইসলাম, জাহিদ, চাঁদপুর জেলা পরিষদের ওমর ফারুখ, ফায়েজুল হক ও নোয়াখালী জেলা পরিষদের আনোয়ার হোসেন, রহমত উল্লাহ প্রমুখ।