আনোয়ার হোসেন মামুন, দোহা, কাতার প্রতিনিধি: কাতারে বসবাসরত চট্রগ্রাম ফটিকছড়ি প্রবাসীদের বৃহত্তর সংগঠন ফটিকছড়ি সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। ৫ জুলাই শুক্রবার কাতারের রাজধানী দোহা নাজমা শালিমার রেস্টুরেন্টে এ অভিষেক অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ মোহাম্মদ ওমর ফারুক।
সংগঠনের নবনির্বাচিত সভাপতি জিয়া উদ্দিন জিয়ার সভাপতিত্বে ও নবনির্বাচিত
সাধারণ সম্পাদক আশরাফুল ইসলামের সঞ্চালনায়। অনুষ্ঠানে প্রধান অতিথি
হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সেলর ড. মুহাম্মদ
মুস্তাফিজুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধ সমিতির
উপদেষ্টা ওমর ফারুক চৌধুরী, সাবেক সভাপতি ও বর্তমান উপদেষ্টা কাজী হাসান
বিল্লাহ, প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক আহবায়ক হাফেজ মাওলানা তোহা সিদ্দিকী,
উপদেষ্টা মুহাম্মদ বখতিয়ার উদ্দিন চৌধুরী।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন অভিষেক অনুষ্ঠানের আহবায়ক মোহাম্মদ কাজী ফোরকান
রেজা, অভিষেক অনুষ্ঠানের সদস্য সচিব এম মইন উদ্দীন, সিনিয়র সহ সভাপতি
মোহাম্মদ জসিম উদ্দিন, অর্থ সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন, কার্যকরী কমিটির
সদস্য মোহাম্মদ ইসমাইল মুনচুর প্রমুখ।
বক্তারা বলেন, কাতারে অবস্থনরত বৃহত্তর ফটিকছড়ি ১০ হাজার প্রবাসীদের
সাথে নিয়ে সম্মিলিত ভাবে বিশাল স্বপ্ন নিয়ে সবাই ঐক্যবদ্ধ হয়ে ফটিকছড়ি ও
দেশের উন্নয়নে কাতার প্রবাসীরা কাজ করে যাবে।
বক্তারা কাতারে সম্প্রতি মাদক সহ বিভিন্ন অপরাধে বাংলাদেশিরা
পুলিশের হাতে আটক হওয়ায়, কাতারস্থ বাংলাদেশ কমিউনিটি, রাজনৈতিক, সামাজিক
ও ব্যবসায়ী সংগঠনকে মাদকের বিরুদ্ধে সচেতনতা মূলক সেমিনার করার আহ্বান
জানান।
এছাড়া কাতারস্থ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়ী সংগঠনের
নেতৃবৃন্দসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত
ছিলেন।