ফারুক আহাম্মেদ মোল্লা, ব্রাসেলস, বেলজিয়াম: ৪ জুলাই ২০১৯ রবিবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেল্সে স্থানীয় সময় বিকাল ৯ ঘটিকার সময় মাননীয় তথ্য মন্ত্রী ড. হাছান মাহমুদ EIAS ও EU তে রাষ্ট্রীয় সফরে এসে পৌছালে বেলজিয়াম আওয়ামী লীগের সভাপতি সহিদুল হক সহিদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান।
এছাড়াও এসময় বেলজিয়াম আওয়ামী লীগের সহ-সভাপতি বাবু বিধান দেব, সহ-সভাপতি জামাল হোসেন মনির, সাধারণ সাম্পাদক জাহাঙ্গীর চৌধুরী (রতন), প্রচার সম্পাদক আক্তারুজ্জামান, ইস্রাফিল হক, জোটন মুৎসুদ্দী সহ আরো অনেকে তথ্যমন্ত্রীকে স্বাগত জানান।
এসময় বেলজিয়াম ই ইউ ও লুক্সেমবার্গ নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত শাহাদৎ হোসেন ও দূতাবাসের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারাও সেখানে উপস্থিত ছিলেন।এসময় মাননীয় তথ্যমন্ত্রী সবার সাথে কুশল বিনিময় করেন।