জেনেভা, সুইজারল্যান্ড: ২৮ জুন শুক্রবার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর সুইজারল্যান্ডের জেনেভা সফর উপলক্ষে জেনেভা বাংলাদেশ কমিউনিটির সাথে স্থানীয় অভিজাত একটি রেস্টুরেন্টে সৌজন্য সাক্ষাত করেন।
সৌজন্য সাক্ষাতে জেনেভা বাংলাদেশ ক্লাবের সভাপতি আমজাদ চৌধুরী, মশিউর রহমান সুমন, নজরুল মাদার, জাবেদ চৌধুরী, এমরান খাঁন মুরাদ, মোর্শেদ গোলাম, নিজাম উদ্দিন, মিলন চৌধুরী, হাজী শাহিন সহ জেনেভার বিশিষ্ট ব্যক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে নৈশভোজের আয়োজন করেন রেস্টোরেন্ট কারী এর মালিক পক্ষ।

এ সময় নারায়ণগঞ্জের মেয়র বলেন, সুইজারল্যান্ডে এসে আমার অনেক ভালো লাগছে।
জেনেভা বাংলাদেশ ক্লাবের সদসদ্যের তিনি আন্তরিক ধন্যবাদ জানিয়ে বলেন, প্রতিটি বাংলাদেশি যেন তাদের নিজ নিজ অবস্থান থেকে দেশকে ভালোবাসেন। দেশের প্রতি তাদের অবদান কখনো ভুলার মত নয়। দেশের উন্নয়নে প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের ভূমিকা অপরিসীম। তিনি বলেন, সকল প্রবাসীরা ঐক্যবদ্ধভাবে দেশের ভাবমূর্তির দিকে খেয়াল রাখলে বিদেশে বাংলাদেশের সম্মান বৃদ্ধি পাবে ।
মেয়র নৈশভোজের প্রধান বাবুর্চী নাহিদ চৌধুরী ও জাকির হোসেন রাজ্জাক এর খাবারের প্রশংসা করেন।
উল্লেখ, মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী ব্যক্তিগত সফরে তার ছোট ছেলে
কাজী সারজিল হায়াৎ অনন্তকে নিয়ে সুইজার্যলান্ড গেছেন।