কোপেহেগেন, ডেনমার্ক: ডেনমার্ক আওয়ামী লীগের উদ্যাগে বাংলাদেশ আওয়ামী লীগের ঐতিহাসিক ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কোপেনহেগেনে ২৩জুন, রবিরার স্থানীয় একটি মিটিং রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ডেনমার্ক আওয়ামী লীগের সভাপতি জনাব মোস্তফা মজুমদার বাচ্চুর সভাপতিত্বে ও সংগঠনের সস্মানিত সাধারণ সস্পাদক মাহবুবুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায়, বক্তব্য রাখেন উপদেষ্টা: রেফাতুল হক মিঠু, রিয়াজুল হাসনাত রুবেল, সহ সভাপতি: খোকন মজুমদার, নাসির উদ্দিন সরকার, মোহাম্মদ ইসমাইল, যুগ্ম সাধারণ সস্পাদক: নাঈম উদ্দিন, নুরুল ইসলাম, বোরহান উদ্দিন, বেলাল হোসেন রুমি ও ডেনমার্ক আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নাজিম উদ্দিন খান।
বক্তারা বলেন, সম্পূর্ণ সাংগঠনিক ও বাঙালি জাতির মুক্তির বার্তা নিয়ে সংগঠনটি ১৯৪৯ সালে ২৩ ও ২৪ জুন ঐতিহ্যবাহী রোজ গার্ডেনে এক কর্মী সস্মেলনের মাধ্যমে জন্ম হয়েছিল আওয়ামী লীগের। রাষ্ট্রভাষা আন্দোলনের পরে পূর্ববাংলার জনগণের দিক-নির্দেশনা এবং নেতিবাচক নেতৃত্বহীন অসংগঠিত জনতাকে সুনির্দিষ্ট রাজনৈতিক অর্জনের লক্ষে আর্থ সমাজিক কর্মসূচির ভিত্তিতে সংগঠিত করা ও মুসলিম লীগের বিকল্প হিসাবে গড়ে তোলার তাগিদ থেকেই উৎসারিত হয় আওয়ামী লীগের মতো একটি জাতীয় রাজনৈতিক প্রতিষ্ঠান গড়ে তোলার প্রয়োজনীতা। জনগণের আশা আকাঙক্ষাকে চেতনায় ধারন করে বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণের কারণে এই সংগঠনটি বিকাশমান ধারায় এখনও বিরাজমান।

১৭৫৭ সালের ২৩ জুন ভাগীরথী নদীর তীরে অস্তমিত হয়েছিল বাংলার স্বাধীনতার সূর্ষ। এর দীর্ঘ প্রায় ২০০ বছর পর ১৯৪৯ সালে ২৩ জুন বাংলার মানুষের মুক্তি ও অধিকার আদায়ের জন্য জন্ম নিয়েছিল এই দলটি। এই দলটি বাংলাদেশর স্বাধীনতা ও মুক্তিযুদ্ধসহ প্রতিটি গণতান্ত্রিক, রাজনীতির ও সামাজিক আন্দোলনে নেতৃত্ব দিয়ে এদেশের ঐতিহ্যবাহী দল হিসাবে গণমানুষের সংগঠনে পরিণত হয়েছে । এই সংগঠনটি বাংলাদেশের সকল মহতী আর্জনের নেতৃত্বে ছিল এবং জনগনের প্রাণপ্রিয় সংগঠন আওয়ামী লীগ যার মহানায়ক ছিলেন রাজনীতির মহামানব সর্বকালের সর্বশ্রেষ্ট বাঙালি ও স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
আজ তাঁরই কন্যা জননেত্রী শেখ হাসিনা রাষ্ট্রক্ষমতায় এবং তিনি বঙ্গবন্ধুর স্বপ্নের সুখী সমৃদ্ধ সোনার বাংলার নিমার্ণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আওয়ামী লীগ সরকারের উন্নায়ন ও সফল কাজগুলো আমাদেরকে দেশে ও প্রবাসে ঐক্যবদ্ধভাবে সাধারণ মানুষের মাঝে তুলে ধরতে হবে এবংজনগণকে বোঝাতে হবে আওয়ামী সরকার ক্ষমতায় থাকলেই কেবল দেশের উন্নয়ন হয়।