প্রবাস মেলা ডেস্ক: কুমিল্লা মুরাদনগর উপজেলার ১৭ নং জাহাপুর ইউনিয়নের পায়ব গ্রামের মানুষের মাঝে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। ২১ মে, ২০২০ সকাল ১০ টায় গ্রামে সামাজিক দুরত্ব বজায় রেখে ঈদ উপহার প্রদান করা হয়। করোনা ভাইরাসের কারণে গরীব, দুস্থ, অসহায়, হতদরিদ্র সহ নিম্ন আয়ের মানুষের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে শাড়ী, লুঙ্গী, পাঞ্জাবী এবং টি-শার্ট প্রদান করেন পায়ব গ্রামের বিশিষ্টসমাজসেবক মো: আবুল কাশেম সরকারের সুযোগ্য সন্তান বিশিষ্ট ব্যবসায়ী মো: আমজাদ হোসেন সরকার।

তিনি ব্যক্তিগত তহবিল থেকে গ্রামবাসীর মাঝে এই ঈদ উপহার প্রদান করেন। এর আগে তিনি অসহায়, গরীব, দুস্থদের মাঝে ত্রাণ সামগ্রীও প্রদান করেছিলেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে ঈদ উপহার প্রদান করেন মো মালেক মাস্টার, ওয়ালি আহমেদ ৮ নং ওয়ার্ড আওয়ামী সভাপতি, মুরাদনগর থানা ছাত্রলীগের আহবায়ক ফয়সাল আহমেদ নাহীদ, বিশিষ্ট ব্যবসায়ী মোসতাফিজুর রহমান বাবু, অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা আনোয়ার মুন্সি, কবির হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন রফিক সরকার, শাহজালাল সরকার, শফিক সরকার, আরিফ সরকার ও ফয়সাল আহমেদ, পায়বের শাহ আলম মেম্বার, নজরুল ইসলাম প্রমুখ।