মো: জাহাঙ্গীর আলম হৃদয়, রিয়াদ, সৌদি আরব প্রতিনিধি: ৭১ টিভির সৌদি আরব রিয়াদ প্রতিনিধি মোহাম্মদ সালাউদ্দিন আহমেদ হৃদরোগে আক্রান্ত হয়ে ৩০ জানুয়ারি রিয়াদের সেমুসি হসপিটালে মারা গেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সে দীর্ঘদিন প্রবাসে ছিলেন দেশের একজন রেমিট্যান্স যোদ্ধা হিসাবে। তার দেশের বাড়ি হাইজ নং ০৫- ব্লক ই, নিউ টুয়েন, যোশর, মেইন পোস্ট অফিস, কোতোয়ালি, যশোর, পিতা আফতাব উদ্দিন, মাতা – আলো রানী বেগম, স্ত্রীর নাম -লুতফুন নাহার। তিন সন্তানের জনক মৃত সালাউদ্দিন আহমেদ। তার পাসপোর্ট – EK 0062397, আকামা নং2167125554। বর্তমানে তার মরদেহ সেমুসি হসপিটালের মর্গে রয়েছে।
রিয়াদ বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে তার মরদেহ দেশে পাঠানোর বিষয়ে পক্রিয়া চলছে বলে দুতাবাসের লেবার উইং সূত্রে জানা গেছে।
তার মৃত্যুতে রিয়াদ বাংলাদেশ থিয়েটার এর প্রতিষ্ঠাতা সাংবাদিক ও নাট্যকার রোটারিয়ান মো: জাহাঙ্গীর আলম হৃদয় সহ স্থানীয় গণমাধ্যম কর্মীরা গভীর শোক ও মরহুমের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।