রানা সাত্তার, চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামের আনোয়ারা বার আউলিয়ার অন্যতম হযরত শাহ্ মোহছেন আউলিয়া (রঃ) এর বার্ষিক ওরশ করোনা মহামারীর কারণে এবার স্থগিত করা হয়েছে। ৮ জুন, ২০২০ সোমবার দুপুরে উপজেলার বটতলী মাজার প্রাঙ্গণে দরবার শরীফ পরিচালনা কমিটির আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়টি পাঠ করে নিশ্চিত করেছেন।
প্রতিবছর ধারাবাহিকভাবে ২০ জুন বাংলা ৬ আষাঢ় এই বার্ষিক ওরশ শরীফ অনুষ্ঠিত হয়ে থাকে। কিন্তুু ২০২০ সালের এবারের ওরশ বিশ্বব্যাপী মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে মাজারের ইতিহাসে ১ম বারের মতো ঐতিহাসিক ওরশ না করার সিদ্ধান্ত নিয়েছেন হযরত শাহ্ মোহছেন আউলিয়া (রঃ) দরবার শরীফ মতোয়াল্লী ও পরিচালনা কমিটি। মাজারের যুগ্ম মতোয়াল্লী এস এম জহিরুল ইসলাম লিখিত বক্তব্য পাঠ করে জানান, করোনা ভাইরাস রোগটি ছোঁয়াছে হওয়ার কারণে স্পর্শতো দূরে থাক কমপক্ষে তিন ফুট দূরুত্ব বজায় রেখে প্রয়োজনীয় কাজ করতে হচ্ছে এবং সরকার গণজমায়েত সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে। পরিস্থিতি দিন দিন খারাপের দিকে যাওয়াই সার্বিক অবস্থা বিবেচনা করে মাজারের কার্যকরী কমিটি তথা ওরশ পরিচালনা কমিটি এক জরুরী সভায় এই বৎসর ২০ই জুন (শনিবার) অনুষ্ঠিতব্য ওরশ না করার সিদ্ধান্ত নিয়েছে। বিষয়টি লক্ষ লক্ষ ভক্তদেরকে জানিয়ে দিতে স্ব-স্ব পত্রিকার সাংবাদিকদেরকে বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।

তিনি আরও জানান, করোনাভাইরাসের কারণে স্বাস্থ্য ঝুঁকিকে অগ্রাধিকার দিয়ে চট্টগ্রামের আনোয়ারার আধ্যাত্বিক হযরত শাহ্ মোহছেন আউলিয়া (র.) মাজারে দুদিনব্যাপী ওরশ প্রায় ৭ শত বছর পর এইবার প্রথমবারের মত স্থগিত করা হয়েছে।স্বাস্থ্যবিধি মানার জন্যই এই সিদান্ত নেয়া হয়। আনোয়ারা থানার অফিসার ইনচার্জ দুলাল মাহমুদ বলেন, প্রতি বছর দরবারের ওরশকে ঘিরে দেশের বিভিন্ন স্থান থেকে হাজার হাজার ভক্তরা দরবারে এসে থাকে। এ বছর করোনোভাইরাসের কারণে জনগণের স্বাস্থ্য ঝুঁকিকে অগ্রাধিকার দিয়ে ওরশ শরীফ স্থগিত করেছে মাজার পরিচালনা কমিটি। থানায় তারা লিখিতভাবেও বিষয়টি জানিয়ে রেখেছেন। তাদের সচেতনতার জন্য তাদের ধন্যবাদ ও সাধুবাদ জানাই।