হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: ২৫ মার্চ, ২০২২ শুক্রবার সন্ধ্যা ৬টায় ‘বাঙালি জেনোসাইড দিবস’ স্বরণ উপলক্ষে জেনোসাইড ‘৭১ ফাউণ্ডেশন, যুক্তরাষ্ট্র নিম্নোক্ত বিভিন্ন কর্মসূচী গ্রহণ করছে।
কর্মসূচীগুলো হলো:
১। সন্ধ্যা ঠিক সাড়ে ৬টায় জ্যাকসন হাইষ্ট্স্ ডাইভারসিটি প্লাজায় একাত্তুরের জেনোসাইডের আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে র্যালি ও জেনোসাইডে নিহতদের স্বরণে মোমবাতি প্রজ্জলন।
২। রাত্রি ঠিক সাড়ে ৭টায় জ্যাকসন হাইষ্ট্স্ ইত্যাদি রেস্তারায় (২য় তলা) ‘বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নারী নিপিড়ন ও নির্যাতন কিভাবে হয়ে ওঠে মনস্তাত্ত্বিক যুদ্ধের প্রধানতম অস্ত্র শীর্ষক’ সেমিনার ও আলোচনা- কী নোট স্পিকার- ড. প্রদীপ রঞ্জন কর।
৩। শহীদের স্বরণে দেশাক্তবোধক গান ও কবিতা আবৃত্তি।
ঐতিহাসিক দিবসটি স্বরণের সকল কর্মসূচীতে সবাইকে উপস্থিত থাকার জন্য বিশেষ ভাবে আমন্ত্রণ জানানো হয়েছে।