প্রবাস মেলা ডেস্ক: আগামী ২৪ ঘণ্টার মধ্যে অন্তর্বর্তীকালীন জাতীয় সরকারের রূপরেখার কথা জানিয়েছেন ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এর সমন্বয়ক নাহিদ ইসলাম। আজ ৫ আগস্ট (সোমবার) রাত ৯টায় গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় একথা জানান তিনি।
রাজধানীর তেজগাঁওয়ে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্য সমন্বয়েকরা। বক্তব্যের শুরুতেই নাহিদ ইসলাম বলেন, এই অভ্যুত্থানকে শহীদ ছাত্র–জনতাকে উৎসর্গ করছি।