হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ ও আওয়ামী পরিবারের উদ্যোগে আজ ২৩ আগস্ট, রাত্রি ৯টায় ভার্চুয়াল প্রোগ্রামের আয়োজন করা হয়েছে। ID: 88036954869 ও Password: 444779. ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্বরণ করবে যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ ও আওয়ামী পরিবার।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে থাকবেন প্রখ্যাত গবেষক ও লেখক একুশে পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. মো: জাহাঙ্গীর আলম খাঁন,উপাচার্য, বাংলাদেশ ইউনিভারসিটি অব গ্লোবাল ভিলেজ, বরিশাল।
বিশেষ অতিথি হিসেবে থাকবেন- ১) অধ্যাপক ড. মো: আবদুল আওয়াল, সাবেক উপাচার্য, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,সিলেট। ২) বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সামসুল আলম হিরু, সভাপতি, জেলা আওয়ামীলীগ, গাইবান্ধা।

২১ আগস্টে নৃশংসতম হত্যাযজ্ঞে নিহতদের স্বরণে যুক্তরাস্ট্র আওয়ামী লীগ ও আওয়াম পরিবারের সংবাদ বিবৃতিতে বলেন, ২১ আগস্ট এক রক্তাক্ত বিভীষিকাময় দিন। নারকীয় সন্ত্রাসী হামলার ১৬তম বার্ষিকী। বাংলাদেশের ইতিহাসে ২১ আগস্ট একটি নৃশংসতম হত্যাযজ্ঞের ভয়াল দিন। বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে ২০০৪ সালের এই দিনে রাজধানী ঢাকার বুকে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে কেন্দ্রীয় কার্যালয়ের সামনের রাস্তায় আয়োজিত সমাবেশে সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এসে সন্ত্রাসের শিকার হয়েছিলেন আওয়ামীলীগ সভাপতি জননেত্রী শেখ হাসিনা। শান্তিপূর্ণ রাজনৈতিক সমাবেশে চালানো হয় নজিরবিহীন হত্যাযজ্ঞ। গ্রেনেড হামলার মাধ্যমে হিংসার দানবীয় সন্ত্রাস আক্রান্ত করে মানবতাকে। ওই ঘটনায় দলীয় নেতাকর্মীরা মানববর্ম রচনা করে সভাপতি জননেত্রী শেখ হাসিনাকে রক্ষা করতে পারলেও গ্রেনেডের আঘাতে আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক আইভি রহমানসহ মোট ২৩ জন নেতাকর্মী প্রাণ হারান। হামলার ধরণ ও লক্ষ্যস্থল থেকে এটা স্পষ্ট যে, শেখ হাসিনাকে হত্যা করাই ছিল ওই গ্রেনেড হামলা ও গুলিবর্ষণের মূল উদ্দেশ্য। এই হামলায় আওয়ামীলীগের পাঁচ শতাধিক নেতাকর্মী গুরুতর আহত হয়ে শরীরে স্প্লিন্টার নিয়ে আজও মানবেতর জীবনযাপন করছেন। আহত হয়েছিলেন বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার অসংখ্য সাংবাদিক। আজও অনেক নেতাকর্মী সেদিনের সেই গ্রেনেডের স্প্লিন্টারের মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছেন। অনেক নেতাকর্মী দেশে-বিদেশে চিকিৎসা করালেও তারা এখন পর্যন্ত পুরোপুরি সুস্থ হয়ে ওঠতে পারেনি। আমরা এই নারকীয় সন্ত্রাসী গ্রেনেড হামলার নিহতদের স্বরণ করি এবং এ হামলার মাস্টারমাইন্ড বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ পলাতক আসামিদের দেশে ফিরিয়ে এনে আদালতের রায় কার্যকর করার দাবী জানাচ্ছি।