রানা সাত্তার, চট্টগ্রাম প্রতিনিধি: ২৩ফেব্রুয়ারি ২০১৮ সালে খুনের পর থেকে ১৮ মাস পালিয়ে বেড়িয়েছিল ফরহাদ। মামলা তদন্ত ও গ্রেফতারের দায়িত্ব বুঝে নেয় টিম সিআইডি চট্টগ্রাম।
মঙ্গলবার বিশেষ অভিনব কৌশলে সিআইডি এজাহারনামীয় আসামী মো: ফরহাদ, পিতা-মো: নাছির প্রঃ বৈদ্য নাছির, সাং-বরুমচড়া (গাউছিয়া পাড়া) ২নং ওয়ার্ড, থানা-আনোয়ারা, জেলা: চট্রগ্রাম’কে গ্রেফতার করে যার মামলানং-২১,তারিখ-২৩/০৩/২০১৯, ধারা-১৪৩/৩০২/৩০৭/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩৪১/৫০৬ পেনালকোড
এর তদন্তের দায়িত্ব সিআইডি (চট্টগ্রাম) গ্রহণ করে তদন্তভার সিআইডি (চট্টগ্রাম) ইন্সপেক্টর মুহাম্মদ শরীফ উপর অর্পণ করা হয়েছিলো।
এ ব্যাপারে সিআইডি ইন্সপেক্টর মুহাম্মদ শরীফ জানান, খুন করার পর থেকে ফরহাদ বিভিন্ন কৌশলেও বারবার স্থান পরিবর্তন করে ১৮ মাস পালিয়ে বেড়িয়েছিল। ৬ সেপ্টেম্বর ২০২০ তাকে বিশেষ কৌশলে গ্রেফতার করে বিজ্ঞ আদালতের সোপর্দ করেছি।
তিনি আরো বলেন, অপরাধী যত কৌশলী হোক না কেন, তা ব্যবহার করে সাময়িকী সুবিধা নিতে পারে শুধু। এক সময় ঠিকই তাকে আইনের আওতায় আসতে হয়। আইন সর্ব ক্ষমতার অধিকারী।