হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি:বিগত দিনের জরাজীর্ণতার হোক অবসান অন্তরে যাদের পুলকরাশি তাদের জানাই আহ্বান। বাঙালির সবচেয়ে বড় উৎসব পয়লা বৈশাখ। আসছে ১৩-১৪ এপ্রিল জ্যাকসন হাইটসে মাতবো উৎসবের আনন্দে। পোশাকে-আশাকে, খাবারে-দাবারে, নাচে-গানে প্রবাসীরা স্বাগত জানাবে ১৪২৬ বঙ্গাব্দকে।
১৩ ও ১৪ এপ্রিল (প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ১১টা) পিএস ৬৯-এর মিলনায়তনে ৭৭-০২-৩৭ এভিনিউ, জ্যাকসন হাইটস নিউইয়র্কে হবে দুদিনব্যাপি এই মেলা।
মেলায় প্রতিদিন মেহেদী ও আলপনা অংকন ও বাঙালি পোশাক পরিধান প্রতিযোগিতা থাকবে। এছাড়াও শিশু-কিশোরদের খেলনা সামগ্রী, বুটিক, রেশমি চুড়ি, পাঞ্জাবি-পতুয়া, শাড়ি, থ্রি-পিস, গহনা, ঐতিহ্যবাহী বাঙালি খাবার সহ রকমারি স্টল থাকবে।
মেলায় বাংলাদেশ থেকে প্রখ্যাত শিল্পী ফেরদৌস আরা আসবেন।