ক্যাপশন নিউজ: সঙ্গীতের সুরে প্রাণ দোলে, মন দোলে, মস্তিষ্কে জাগায় অপার্থিব অনুরণন। সম্প্রতি হেমন্তের এক মিহি সন্ধ্যায় এমনই এক সুরলোকে ভ্রমণ করেছেন তারা কয়েকজন। ঘরোয়া আড্ডা আর চা-চক্রের ফাঁকে ফাঁকে বেশ কয়েকটি বাংলা গান পরিবেশন করেন বাংলা গানের প্রখ্যাত শিল্পী সুলতানা চৌধুরী, সঙ্গীতশিল্পী ও কর্পোরেট ব্যক্তিত্ব ইঞ্জিনিয়ার ফখরুজ্জামান, সঙ্গীতশিল্পী ও লেখিকা তৌহিদা মাহমুদা তুলি। উপস্থিত ছিলেন প্রখ্যাত সুরকার আজাদ মিন্টু, আবৃত্তিকার ও টিভি উপস্থাপক মামুন ইমতিয়াজ। এসময় মামুন ইমতিয়াজ দু’টি কবিতা আবৃত্তি করেন।

আড্ডার শেষ দিকে সঙ্গীতশিল্পী ফখরুজ্জামান এর কণ্ঠে এবং সুরকার আজাদ মিন্টু’র সঙ্গীতায়োজনে কয়েকটি মৌলিক বাংলা গান রেকর্ডিং করার সিদ্ধান্ত হয়।
হেমন্তের এই সঙ্গীত সন্ধ্যা আয়োজিত হয়েছে শিল্পী সুলতানা চৌধুরীর সৌজন্যে ঢাকার অভিজাত এলাকা বারিধারায়।