মো: জাহাঙ্গীর আলম হৃদয়, রিয়াদ, সৌদি আরব প্রতিনিধি: সৌদি আরবের রিয়াদে নিজ বাসায় স্ট্রোক করে মারা গেছেন আব্দুল গফুর (৪৫) নামের একজন প্রবাসী বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধা। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গফুরের অকাল মৃত্যুতে তার গ্রামের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় সময় রাত ১০ টার দিকে নিজ বাসায় মারা যান আব্দুল গফুর, মৃত আব্দুল গফুর ব্রাক্ষণবাড়িয়া সদর মজলিশপুর ইউনিয়নের মৈন্দ গ্ৰারামের আলী হোসেনের ছেলে। পাঁচ মেয়ের জনক তিনি।
মৃত আবদুল গফুরের প্রবাসী ভাতিজা মাহফুজ জানান আমার কাকা তার শিশু সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করে দুই বছর আগে সৌদি আরবে পাড়ি জমিয়েছেন।
রেমিট্যান্স যোদ্ধা প্রবাসী আবদুল গফুরের লাশ দেশে নিতে রিয়াদ বাংলাদেশ দূতাবাস ও সরকারের সহযোগিতা কামনা করেছেন শোকাহত পরিবারের সদস্যরা। নিহত গফুরের মরদেহ স্থানীয় হাসপাতালের হিমঘরে রয়েছে।