প্রবাস মেলা ডেস্ক: ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী উর্মিলা শ্রাবন্তী কর। হৃদরোগে আক্রান্ত হয়ে ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালের সিসিইউতে ভর্তি হয়েছেন তিনি। ২১ মার্চ ২০২৩, মঙ্গলবার রাত থেকে অসুস্থতাবোধ করছিলেন এই অভিনেত্রী। সকালে বেশি অসুস্থ পড়লে দ্রুত হাসাপাতালে ভর্তি হয়েছেন। সেখানে তিনি সিসিউতে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
ডাক্তার জানিয়েছেন, উর্মিলার হার্টে বেশ কিছু জটিলতা রয়েছে। এ মুহূর্তে বেশি কথা বলতে পারছেন না তিনি।
অভিনেত্রীর পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া চাওয়া হয়েছে, যাতে তিনি দ্রুত সুস্থ হয়ে ফিরতে পারেন।