প্রবাস মেলা ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রের জীবন্ত কিংবদন্তি সোহেল রানা ভালো নেই। কিছুদিন আগে সিঙ্গাপুর থেকে চিকিৎসা নিয়ে দেশে ফিরেছেন। চোখের সমস্যা সেরে ওঠার আগেই তার ইউরিনে ইনফেকশন দেখা দিয়েছে। বর্তমানে তিনি রাজধানীর একটি হাসপাতালে ভর্তি রয়েছেন। খবরটি জানিয়েছেন অভিনেতার ছেলে মাশরুর পারভেজ। সোহেল রানার দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন মাশরুর পারভেজ। সোহেল রানার পারিবারিক নাম মাসুদ পারভেজ।
চলচ্চিত্রে নায়ক হিসেবে আত্মপ্রকাশ করে ‘সোহেল রানা’ নামে পরিচিত হন তিনি। ১৯৭২ সালে মাসুদ পারভেজ নামে চলচ্চিত্র প্রযোজনা করেন। প্রসঙ্গত, বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ মুক্তিযুদ্ধের চলচ্চিত্র ‘ওরা ১১ জন’ ছবির প্রযোজক হিসেবে চলচ্চিত্র জগতে প্রবেশ করেন মাসুদ পারভেজ। এটি পরিচালনা করেন চাষী নজরুল ইসলাম। ১৯৭৩ সালে সোহেল রানা নাম ধারণ করে কাজী আনোয়ার হোসেনের বিখ্যাত কাল্পনিক চরিত্র মাসুদ রানার একটি গল্প অবলম্বনে ‘মাসুদ রানা’ ছবির নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন। একই ছবির মাধ্যমে তিনি মাসুদ পারভেজ নামে পরিচালক হিসেবেও যাত্রা শুরু করেন।
দীর্ঘ ক্যারিয়ারে তিনি বহু কালজয়ী সিনেমা উপহার দিয়েছেন।