প্রবাস মেলা ডেস্ক: কলকাতার জনপ্রিয় নায়িকা অন্তঃসত্ত্বা নুসরাত জাহান হাসপাতালে ভর্তি হয়েছেন। ২৬ আগস্ট ২০২১, বৃহস্পতিবার যেকোনো সময় মা হওয়ার সুখবর আসতে পারে। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবর।
বুধবার গভীর রাতে কলকাতার পার্কস্ট্রিটের একটি হাসপাতালে ভর্তি হন তিনি। তার সাথে ছিলেন অভিনেতা যশ দাশগুপ্ত। বৃহস্পতিবার সকালে ইনস্টাগ্রামে ছবি পোস্ট করেন নুসরাত। পোস্টের ক্যাপশনে তিনি লিখেন, ‘Faith Over Fear’।
চলতি বছরের শুরুতেই যশ-নুসরাতের প্রেমের গুঞ্জন প্রকাশ্যে আসে। জুন মাসে এক বিবৃতি দিয়ে নুসরাত জানান, নিখিল জৈনের সঙ্গে তার বিয়ে ‘অবৈধ’। বহু আগেই সেই সম্পর্ক ভেঙে গেছে।