প্রবাস মেলা ডেস্ক: ফেনী, নোয়াখালী, মৌলভীবাজার ও হবিগঞ্জে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এতে পানিবন্দি হয়ে পড়েছে অসংখ্য মানুষ। এমন পরিস্থিতিতে জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর হাতে হাত রেখে বন্যা মোকাবিলার আহ্বান জানিয়েছেন।

বুধবার (২১ আগস্ট) এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, বন্যা অ্যালার্ট। উজানের পানি স্বাগতম, পলি মাটি আমাদের। হাতে হাত রেখে ষড়যন্ত্রের বন্যা মোকাবিলা করব, ইনশাআল্লাহ। ভক্ত-অনুরাগীরা আসিফের এই পোস্টে নানান মন্তব্য করেছেন।