জিতা লাহিড়ী, খড়দহ, পশ্চিমবঙ্গ থেকে:
আজো সে পড়ন্ত বিকেল, সেই স্কুল ফেরা ছেলেবেলা,
স্কুল বাড়ি আজো যেন আঁকিবুঁকি আঁকে,
একই সেই ক্লাসরুম নিয়েছে রাঙিয়ে।
কেবল থমকে গেছে আমার এ পা,
পিঠের ব্যাগটা আর ভারী লাগেনা।
সময় সারণী বেয়ে খোলেনা দরজা।
আজো স্কুল শেষে ঘরছোট কিশোরী নুপুর,
খেলার মাঠের পাশে ঝলমলে সুখ,
প্রথম কিশোরী চোখে চলে কার খোজ,
দৃষ্টি হারিয়ে যায় এ কাদের ভীড়ে,
নিজেকে নিজে কি ভাবী নতুনের বেশে?
আজো সে দাঁড়িয়ে আছে, একমুখ হাসি,
চলছে স্মরণ সভা
আমি জলে ভাসি।।