শরীফ মোহাম্মদ মিজানুর রহমান, কুয়েত থেকে: ৬ ডিসেম্বর ২০২১, সোমবার কুয়েত সিটির একটি হোটেলে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, কুয়েতের উদ্যোগে বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসার দাবীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

ফখরুল ইসলাম কায়েসের কুরআন তেলোয়াত এর মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। কুয়েত স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি মনির আহমেদ মনিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়েত বিএনপির নব-নির্বাচিত সভাপতি মাহফুজুর রহমান মাহফুজ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কুয়েত বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আক্তারুজ্জামান শামস্।

সংগঠনের সাধারণ সম্পাদক হাবিবুল হাসান আল-আমিনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন কুয়েত বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ মোস্তফা কামাল, সৈয়দ নওশাদ, হান্নান মজুমদার, জসীম দেওয়ান, হোসেন মোল্লা, শাহজাহান সবুজ, ইলিয়াস চৌধুরী হাজী ইকবাল নাসির হাওলাদার, আনোয়ার মৃধা, মোস্তফা ফারুকীসহ আরো অনেকে।
এছাড়া কুয়েত বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অবশেষে খালেদা জিয়াসহ সকলের জন্য দোয়া পরিচালনা করেন মাওলানা রেজাউল করিম।