রাশেদ কাদের, আম্মান, জর্ডান প্রতিনিধি: জর্ডানস্থ শেখ ফজিলাতুন্নেছা ফাউন্ডেশন রাজধানীর আম্মানের জাবাল আল হুসাইনের একটি হল রুমে বিজয় দিবসের ৫০ বছর পুর্তি উপলক্ষে বিজয় দিবসের গুরুত্ব নিয়ে এক বিশেষ আলোচনা অনুষ্ঠানের আয়োজন করেছে।
জর্ডানস্থ ফজিলাতুন্নেছা ফাউন্ডেশনের সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম স্বপন কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন। ৫০তম সূবর্ণ জয়ন্তী ও মুজিব জন্ম শতবার্ষিকী উপলক্ষে করোনা মহামারি বিধি নিষেধের কারণে ছোট পরিসরে ঘরোয়াভাবে সংগঠনের কিছু সদস্যদের নিয়ে পালন করা হয় বাঙালি জাতির মর্যদাপূর্ণ দিবসটি।

আলোচনায় বক্তারা বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে হলে সবাইকে দল-মত নির্বিশেষে একত্রে কাজ করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে সকল অপশক্তি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব আলি আজম। প্রধান অথিতি ছিলেন শফিকুল ইসলাম (স্বপন) এবং প্রধান বক্তা ছিলেন ফজিলাতুন্নেছা ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব সিরাজুল বাসার। আরও উপস্থিত ছিলেন ট্রাস্টি বোর্ডের নির্বাহী মেম্বার আব্দুর রহমান, আরিফুল ইসলাম সাগর, জনাব রফিকুল ইসলাম, রানা মিয়া, সাংগঠনিক সম্পাদক জনাব মাসুম হক, রুবেল মিয়া, মিন্টু সরকার নূরে আলম, লিটন জালাল উদ্দিন, জসিম, সাধন বাবু, আব্দুর রব প্রমুখ। নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানে সমাপ্তি হয়।