প্রেস বিজ্ঞপ্তি: ৩০ জানুয়ারি ২০২৩ ইস্ট লন্ডনস্থ একটি রেস্টুরেন্টে জগন্নাথপুর স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শত বর্ষপূর্তি বাস্তবায়ন কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় শত বর্ষপূর্তির অনুষ্ঠানকে সফল করার লক্ষ্যে বিভিন্ন বিষয় তুলে ধরেন জুবায়ের আহমদ হামজা, মির্জা জুয়েল আমিন, মির্জা লিংকন, জাহাঙ্গীর আলম, হুমায়ুন মায়ান মিয়া।
বাংলাদেশ থেকে সভায় অনলাইনে যোগ দেন সাংবাদিক আব্দুল হাই, শুধাংশু সেখর রায়, দীপক সুত্রধর, শিক্ষক শংকর রায়, শিক্ষক মাইন উদ্দিন আহমদ, সুহেল, বিদান রায়, আবুল কালাম, মঞ্জুর আহমদ প্রমুখ। উক্ত সভায় এপ্রিল মাসে বিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রীদের নিয়ে স্কুলটির শত বর্ষপূর্তি উদযাপন করার সিদ্ধান্ত গৃহীত হয়।