রাসেল আহমেদ, প্যারিস, ফ্রান্স থেকে: স্বরলিপি সাংস্কৃতিক শিল্পীগোষ্ঠী প্যারিস ফ্রান্স এর পক্ষ থেকে ৩১ জুলাই ২০২১, শনিবার ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।
করোনার পরিস্থিতিতে সরকারের দেওয়া নিয়ম-নীতি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে শনিবার প্যারিসের একটি পার্কে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সংগঠনটি সভাপতি নজরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক শাকিল সরকার ও সাংস্কৃতিক সম্পাদিকা হ্যাপি চৌধুরীর যৌথ পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন স্বরলিপির রাখেন।

স্বরলিপি সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠী ফ্রান্সসহ ইউরোপে জনপ্রিয় একটি সংগঠন। সংগঠন টির মূল উদ্দেশ্য ও লক্ষ্য ইউরোপে বাংলার কৃষ্টি-কালচার সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরা। অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশন করেন স্বরলিপি সকল শিল্পীরা। পরে এক এক করে স্বরলিপির সকল শিল্পীরা গান গেয়ে অনুষ্ঠানকে মাতিয়ে রাখেন।

অনুষ্ঠানে আসা অতিথিরা বলেন, করোনার কারণে ঘরবন্দী থাকতে থাকতে জীবন অতিষ্ঠ হয়ে পড়ছে। তাই প্রবাসী শত ব্যস্ততার মাঝে আমাদের মনকে সতেজ রাখার জন্য এই ধরনের অনুষ্ঠান খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পাশাপাশি নতুন প্রজন্মের শিশু কিশোররা ও অনুষ্ঠানে বেশ আনন্দ উপভোগ করুন। এবং বাংলা সংস্কৃতি সম্পর্কে অবগত হন।