প্রবাস মেলা ডেস্ক: পুরানো ঝঞ্ঝাট মুছে ফেলে নতুন করে যাত্রা শুরু করলো চেতনায় বাংলাদেশ ইউকে। ভাষা গবেষক শওকত আলী তালুকদার সভাপতি ও সাধারণ সম্পাদক প্রখ্যাত উপস্থাপক এবং নিউজ প্রেসেন্টার সুমনা সুমির নেতৃত্বে চেতনায় বাংলাদেশ ইউকে’র নতুন কার্যকরী পরিষদের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে ১৬ অক্টোবর ২০২২, রবিবার লন্ডনের একটি অভিজাত ভেন্যুতে।
নুসাইবা ভূঁইয়ার কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া অভিষেক অনুষ্ঠানের প্রথমে ছিল জাতীয় সংগীত পরিবেশনা। এ সময় উপস্থিত সকলে দাঁড়িয়ে জাতীয় সংগীতের প্রতি সম্মান প্রদর্শন করেন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোছনা ইসলাম ডেপুটি মেয়র রেড ব্রিজ, শামস ইসলাম কাউন্সিলর রেড ব্রিজ, ফয়জুর রহমান কাউন্সিলর রেড ব্রিজ, শাম শিয়া আলী কাউন্সিলর রেড ব্রিজ, আতাউল্লাহ ফারুক সি ই ও আই অন টিভি, হেফাজুল করিম রাকিব হেড অফ নিউজ আই অন টিভি, শেখ মহিতুর রহমান বাবলু, নিউজ এডিটর আই অন টিভি, আয়শা চৌধুরী প্রাক্তন কাউন্সিলর, শাহনাজ সুমি চেয়ারম্যান স্বপ্নিল, আশিকুর রহমান চেয়ারম্যান বাংলাদেশী প্রবাসী কল্যাণ পরিষদ ইউকে, সুলতানা আলী চেয়ারম্যান বাঙ্গালী ইন্টারন্যাশনাল।
অনুষ্ঠানে সঙ্গীত নিত্য ও কবিতা আবৃতি করেন একঝাঁক শিশু শিল্পী, স্থানীয় শিল্পী ও বাংলাদেশ থেকে আসা গুণী শিল্পীরা।