হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: ‘আমাদের মহান মুক্তিযুদ্ধে বঙ্গবীর ওসমানী’র অবদান জাতি মনে রাখবে চিরদিন। দেশপ্রেম ও গণতন্ত্রে বিশ্বাসী ওসমানী ছিলেন একজন খাঁটি আর্দশবান মানুষ। লোভ ও লালসার উর্ধ্বে ছিলেন আজীবন। তাঁর জীবনী পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত ও তাঁর জন্ম-মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালনের দরকার। যাতে বর্তমান ও ভবিষ্যত প্রজন্ম জানতে পারে মুক্তিযুদ্ধের সফল বীরনায়কের কীর্তিকাহিনী।’
১ সেপ্টেম্বর ২০২১, বুধবার বিকেলে বঙ্গবীর জেনারেল ওসমানীর ১০৩ তম জন্মবার্ষিকী উদযাপনে সামাজিক – সাংস্কৃতিক সংগঠন ‘স্বদেশ ফোরাম, নিউইয়র্ক’-এর আয়োজনে ছড়া-কবিতা ও আলোচনা সভায় বক্তারা উপরোক্ত কথাগুলো বলেন।
নিউইয়র্কের জ্যাকসন হাইটসের বাংলাদেশ প্লাজা হলে ছড়া-কবিতা পাঠ ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা কবি অবিনাশ চন্দ্র আচার্য। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় ডেমোক্রেটিক ডিস্ট্রিক্ট লীডার এট লার্জ, কুইন্স, নিউইয়র্ক-এর এটর্নী মঈন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওসমানী স্মৃতি পরিষদের প্রতিষ্ঠাতা মহাসচিব এডভোকেট শেখ আখতার উল ইসলাম।

স্বদেশ ফোরাম-এর সাধারণ সম্পাদক এডভোকেট সুফিয়ান আহমদ চৌধুরীর উপস্থাপনা ও পরিচালনায় ছড়া-কবিতা পাঠ ও আলোচনা সভায় অংশ নেন বীর মুক্তিযোদ্ধা নুর-ই-আজম বাবু, বীর মুক্তিযোদ্ধা মীর মশিউর রহমান, বীর মুক্তিযোদ্ধা এম.এ.হাসান, অধ্যাপক সুধীর চন্দ্র দাস, কমিউনিটি লীডার মো: মহিউদ্দিন, সমাজসেবী আবুল খায়ের চৌধুরী, এডভোকেট আব্দুল হাই কাইয়ূম, কথা সাহিত্যিক-কলামিষ্ট কানিজ ফাতেমা, কবি ছালাবত জাং, ডা. এইচ.এম.ফখরুল ইসলাম, কবি আবুল বাশার, সমাজসেবী এম.এ.সাদেক, শিল্পী মো: ফজলে আলী কচি, রবীন্দ্র সরকার, আনিস মাস্টার, মোস্তফা আহমদ, এডভোকেট সালাউদ্দিন বাবু, মো: মিজানুর রহমান, এডভোকেট মো: ফখর উদ্দিন, মো: গোলাম কাদের চৌধুরী, ফরিদ আহমদ, মো: নূরুল হক, কুতুব উদ্দিন প্রমুখ।

সভা শেষে উপস্থিত সকলকে মিষ্টিমুখে আপ্যায়িত করা হয়।