ক.ম. জামাল উদ্দীন, জেদ্দা, সৌদিআরব প্রতিনিধি: সৌদি আরবের শুরা কাউন্সিল উদ্যোক্তাদের, বিনিয়োগকারীদের এবং দক্ষ প্রবাসীদের জন্য একটি বিশেষ রেসিডেন্স পারমিট (ইকামা) প্রদানের অনুমোদন করেছে। নতুন এই ইকামাটি গ্রীনকার্ড-শৈলী “প্রিভিলেজড ইকামা” (রেসিডেন্স পারমিট) গণ্য হবে, ৮ মে এর আল আরবিয়া পত্রিকার মাধ্যমে জানা যায়।
আইন অনুযায়ী পারমিট অত্যন্ত দক্ষ প্রবাসীদের যারা শ্রমিক, নিজস্ব সম্পত্তি ও পরিবহন এবং সৌদি আরব গমণ বহির্গমনের কপিলের অনুমতি ব্যতীত সুবিধা ভোগ করতে পারবে।
রেসিডেন্স পারমিটটি দুই ক্যাটাগরীতে হবে বলে জানা যায়, ১. একেবারে দেয়া হবে যা আর নবায়ন করতে হবেনা ২. যা প্রতি বছর নবায়ন করতে হবে।
নতুন প্রিভিলেজড ইকামা পারমিট প্রাপ্তির জন্য প্রবাসীদের জন্য প্রয়োজন হবে একটি বৈধ পাসপোর্ট, ভালো ক্রেডিট রিপোর্ট, একটি স্বাস্থ্য প্রতিবেদন এবং পুলিশ ক্লিয়ারেন্স রিপোর্ট।
এই নতুন আইন শুরা কাউন্সিলের ৭৭ সদস্যের অনুমোদন দিয়েছিল যেখানে ৫৫ টি প্রস্তাব ছিল।