প্রবাস মেলা ডেস্ক: গতকাল ১০ জুন, ২০২০ বুধবার ভোর ৪ টায় সৌদি আরব প্রবাসী সাংবাদিক জাহাঙ্গীর আলম হৃদয়ের মা ফিরোজা বেগম তার চাঁদপুরের নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি অইন্না ইলাইহে রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তার মৃত্যুতে প্রবাস মেলা পরিবার গভীরভাবে শোক প্রকাশ করছে এবং মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছে। সেইসাথে শোক সন্তপ্ত পরিবারে প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে। মহান আল্লাহ রাব্বুল আলামীন তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন। উল্লেখ্য জাহাঙ্গীর আলম হৃদয় পাক্ষিক প্রবাস মেলা, দৈনিক চাঁদপুর কণ্ঠ ও মোহনা টিভির সৌদি আরব প্রতিনিধি।
সৌদি প্রবাসী সাংবাদিক জাহাঙ্গীর আলম হৃদয়ের মায়ের মৃত্যুতে প্রবাস মেলা পরিবারের শোক