প্রেস বিজ্ঞপ্তি: ৫ মার্চ বৃহস্পতিবার সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ থিয়েটারের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল আল মারওয়া কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে আগত রাজনৈতিক, গণমাধ্যমকর্মী, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী, ব্যবসায়ী ও বাংলাদেশ কমিউনিটির বিশিষ্টজনদের ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি কবি মসীঈ সিরাজ।
রিয়াদ বাংলাদেশ থিয়েটারের সাধারণ সম্পাদক রোটারিয়ান মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়ের সঞ্চালনায় সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা মোঃ এরশাদ আলী, সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার হাফিজুল ইসলাম পলাশ এবং সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান।
সার্বিক সহযোগিতায় ছিলেন সংগঠনের নাট্য প্রশিক্ষক আজারুল হক মিজান, উপদেষ্টা জামশেদ রানা, শেখ জামাল, নির্বাহী সদস্য আরিফুর রহমান টিটু, মির্জা কামাল, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন আহমেদ, সদস্য মাসুম বিল্লাহ, সোহেল আহমদ, দেলোয়ার হোসেনসহ সংগঠনের সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ে তিন শতাধিক প্রবাসী বাংলাদেশি দোয়া ও ইফতারে অংশগ্রহণ করেন।
ইফতারের পূর্বে রমজানের তাৎপর্যসহ দেশ ও জাতির কল্যাণে দোয়া পরিচালনা করেন মাওলানা মোঃ ফারুক।
ইফতার মাহফিলে অংশগ্রহণের জন্য রিয়াদ বাংলাদেশ থিয়েটার পরিবারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার জন্য ফ্রেন্ডডি কোম্পানি, সানসিটি পলিক্লিনিক ও প্রবাসী সেবা কেন্দ্র ইডিসি পরিবারের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানানো হয়।
দোয়া ও ইফতার মাহফিল শেষে রিয়াদ বাংলাদেশ থিয়েটারের পাঁচজন কৃতি শিক্ষার্থীর হাতে সার্টিফিকেট ও ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
একই স্থানে রিয়াদ বাংলাদেশ থিয়েটারের সাধারণ সম্পাদক, সাংবাদিক, নাট্যকার ও রোটারিয়ান মোঃ জাহাঙ্গীর আলম হৃদয় ২ মার্চ ২০২৬ কন্যা সন্তানের বাবা হওয়ায় সংগঠনের পক্ষ থেকে অতিথিরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
২০১৪ সালের ৫ সেপ্টেম্বর থেকে “নাটক হোক সুস্থ সমাজের দর্পণ” এই স্লোগানকে সামনে রেখে প্রবাসের মাটিতে বাংলাদেশি নাটক ও সুস্থ ধারার সাংস্কৃতিক চর্চা করার লক্ষ্যেই সংগঠনটি কাজ করে যাচ্ছে।
আগামীতেও প্রবাসী কমিউনিটির মানুষের সার্বিক সহযোগিতার মাধ্যমে এগিয়ে যাবে রিয়াদ বাংলাদেশ থিয়েটার।