মো: জাহাঙ্গীর আলম হৃদয়, রিয়াদ, সৌদি আরব প্রতিনিধি: সৌদি আরব রিয়াদে বাংলাদেশি স্পোর্টস ক্লাবের যাত্রা শুরু হয়েছে। ক্লাবের নিজস্ব হোম গ্রাউন্ডে ঘরোয়া ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে অতিথিরা ক্লাবটির লগো উন্মোচন করেন।

জাতীয় সংগীতের পর সংক্ষিপ্ত আলোচনায় ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য মো: রফিকুল ইসলামের সভাপতিত্বে সাংবাদিক ফকির আল-আমিনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী বিনিয়োগকারী মো: সাইফুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কমিউনিটি ব্যক্তিত্ব এম আর মাহবুব, সাংবাদিক ফারুক আহমেদ চান, ডিএমসি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লা আল-মামুন, এম এ জলিল রাজা, শাহজান চঞ্চল প্রমূখ।

সব ধরনের খেলাধুলার সুযোগ নিয়ে বাংলা স্পোর্টস ক্লাবে যেকোনো বয়সের বাংলাদেশি প্রবাসীরা সদস্য হতে পারবে।
এসময় রিয়াদের সামাজিক, রাজনৈতিক, সাংবাদিক ও কমিউনিটির নানা শ্রেণি পেশার গুণীজনরা উপস্থিত ছিলেন।