মো: জাহাঙ্গীর আলম হৃদয়, রিয়াদ, সৌদিআরব প্রতিনিধি: বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং বাংলাদেশ ও ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের (৫০) পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে মৈত্রী দিবস উদযাপন করা হয়। দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে এগিয়ে নিতে সৌদি আরব ভারতীয় দূতাবাসের অডিটরিয়ামে ৩ ডিসেম্বর ২০২১, শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত বাংলাদেশের মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘গেরিলা’ প্রদর্শন করা হয়েছে।

সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ডক্টর মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম বার, ভারতীয় দূতাবাস সহ বেশ কয়েকটি দেশের অতিথিরা গেরিলা চলচিত্র উপভোগ করেন।