মো: জাহাঙ্গীর আলম হৃদয়, রিয়াদ, সৌদিআরব প্রতিনিধি: জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী উদযাপন করেছে সৌদি আরব প্রবাসী কুমিল্লা জেলা আওয়ামীলীগ। স্থানীয় স্বাস্থ্য বিধি মেনে এ সভা অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের সভাপতি সাংবাদিক আবুল বশিরের সভাপতিত্বে সাধারণ সম্পাদক শেখ জামালের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা জেলা দক্ষিণ আওয়ামীলীগের অর্থবিষয়ক সম্পাদক বিশিষ্ট শিল্পপতি আলী আকবর। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি বাবু নন্দলাল সরকার, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ওবায়দুল হক সুমন ভূইয়া, নজরুল ইসলাম শিপন ভূইয়া, গোলাম সারওয়ার আপেল,এনামুল হক ভূইয়া, জাহাঙ্গীর আলম, ব্যবসায়ী মিজানুর রহমান প্রমুখ।

পবিত্র কুরআন তেলোয়াত ও দোয়া পরিচালনা করেন জসিম উদ্দিন মিলন। বক্তারা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বাস্তবায়ন করতে দেশ-বিদেশের মাটিতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। শুধুমাত্র মুখে আদর্শের স্লোগান দিলে চলবে না, বাস্তবে রূপান্তরিত করতে হবে। পরিশেষে নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।