জাহাঙ্গীর আলম হৃদয়, রিয়াদ, সৌদি আরব প্রতিনিধি: ১৯ মে, ২০২০ বাংলাদেশ সোসাইটি ও বাংলাদেশ কমিউনিটি পূর্বাঞ্চলীয় প্রদেশ দাম্মাম, সৌদী আরবের উদ্যোগে COVID-19 প্রাদুর্ভাবের কারণে অসহায় প্রবাসী বাংলাদেশিদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। যাহা চলমান কার্যক্রমের অংশ হিসেবে এটি ৩য় দফা। উল্লেখ্য যে ৩য় দফার অনুদানটি দিয়ে সব মিলিয়ে ৩৬০০ তিন হাজার ছয়শত লোকের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। বিতরণ কৃত ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে ১০ কেজি চাউল, ৩কেজি আলু,৩কেজি পিয়াজ, ১.৮ লিটার তৈল, ২ কেজি ডাউল, ১ কৌটা লবণ।
সৌদি আরব দাম্মাম প্রদেশ বাংলাদেশ সোসাইটি ও বাংলাদেশ কমিউনিটির উদ্যোগে ত্রাণ বিতরণ