মো: জাহাঙ্গীর আলম হৃদয়, রিয়াদ, সৌদি আরব প্রতিনিধি: দশে মিলে করি কাজ হারি জিতি নাহি লাজ এই স্লোগানকে ধারণ করে সৌদি আরব কিশোরগঞ্জ অষ্টগ্রাম উপজেলা প্রবাসী ফোরামের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের সভাপতি মো: সিপন গাজীর সভাপতিত্বে মানিক এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ আবদুল্লাপুর ইউনিয়নের সাবেক মেম্বার সাহাজউদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যবসায়ী খন্দকার শাহজাহান, অষ্টগ্রাম ফোরামের সাধারণ সম্পাদক স্বপন আবদুল, আহবায়ক ফারুক আহমেদ, ইয়াসিন মিয়া, রিয়াদ বাংলাদেশ দূতাবাস অনুমোদিত সৌদি আরব প্রবাসী সেবা কেন্দ্র ইডিসির মার্কেটিং ডিরেক্টর, রিয়াদ সানসিটি পলিক্লিনিক এর মার্কেটিং ম্যানেজার সাংবাদিক ও নাট্যকার রোটারিয়ান মো: জাহাঙ্গীর আলম হৃদয় প্রমুখ।

বক্তারা বলেন, রাষ্ট্রপতি আবদুল হামিদ শুধু কিশোরগঞ্জ জেলার গর্ব নয় সারা বাংলাদেশের আপামর জনসাধারণের অহংকার। তিনি দেশের কল্যাণে কাজ করছেন সেই জন্য আমরা অষ্টগ্রাম উপজেলা প্রবাসী ফোরামের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি।
সভায় কিশোরগঞ্জ অষ্টগ্রাম উপজেলা প্রবাসী ফোরামের সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

অনুষ্ঠানে রিয়াদ বাথা বাংলাদেশি সানসিটি পলিক্লিনিক পরিবারের পক্ষ থেকে প্রবাসীদের ফ্রি সাস্থ্যসেবা দেয়া হয়।