মো: জাহাঙ্গীর আলম হৃদয়, রিয়াদ, সৌদি আরব প্রতিনিধি: দেশের গন্ডি পেরিয়ে আনন্দঘন পরিবেশে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের রিয়াদ বাংলাদেশ আন্তর্জাতিক স্কুল এন্ড কলেজে বই উৎসব ও একাডেমিক ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন, আইডি কার্ড বিতরণ করা হয়। স্কুলের ক্লাসে নিয়মিত উপস্থিত হওয়া ২৫ জন শিক্ষার্থীর হাতেও পুরুষ্কার তুলে দেয়া হয়।
ঢাকা শিক্ষা বোর্ডের আওতায় মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবেও শিক্ষার আলোয় আলোকিত করতে বছরের শুরুতে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়ায় আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করে কোমলমতি শিশুরা, সাথে ছিলো শিক্ষার্থীদের অভিভাবকদের উপস্থিতি। রিয়াদ বাংলাদেশ আন্তর্জাতিক স্কুল এন্ড কলেজ চত্বর মুখরিত হয়ে উঠে।
বাংলাদেশ আন্তর্জাতিক স্কুল এন্ড কলেজ রিয়াদ বিওডির চেয়ারম্যান মোহাম্মদ শোয়াইব এর সভাপতিত্বে তাহিয়া জামানের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন বিওডির ফাইনান্স ডিরেক্টর আমিনুল হুদা।
উপস্থিত ছিলেন রিয়াদ বাংলাদেশ আন্তর্জাতিক স্কুল এন্ড কলেজ রিয়াদ বাংলা শাখার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহাম্মদ দিলওয়ার হুসাইন সিনিয়র শিক্ষক সরোয়ার জামান, মাহবুবর রহমান, অভিভাবক সদস্য শামীম মিয়া, মেহেদী হাসান।
বই ও আইডি কার্ড হাতে পেয়ে খুশি শিক্ষার্থীরা। পাশাপাশি অভিভাবকরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান। বছরের শুরুতে দেশের শিক্ষার্থীদের পাশাপাশি প্রবাসের শিক্ষা প্রতিষ্ঠানে বই উৎসব আয়োজন করার জন্য রিয়াদ বাংলাদেশ দূতাবাসকেও ধন্যবাদ জানান সবাই।
একইভাবে শিক্ষক ও কর্মচারীদের হাতে বিশেষ পুরষ্কার তুলে দেন বিদ্যালয় পরিচালনা কমিটির পক্ষ থেকে। রিয়াদ বাংলাদেশ আন্তর্জাতিক স্কুল এন্ড কলেজের পাশাপাশি জেদ্দা, দাম্মামের শিক্ষা প্রতিষ্ঠানে বই উৎসব অনুষ্ঠিত হয়েছে।