ক. ম. জামাল উদ্দীন, জেদ্দা, সৌদি আরব প্রতিনিধি:
বিশ্বের অন্যান্য দেশের ন্যায় মধ্য প্রাচ্যের অন্যতম প্রভাবশালী দেশ সৌদি আরবেও বলয় গ্রাস সূর্য গ্রহণ দেখা গেছে। দেশটিতে সকাল ৭টা থেকে শুরু হওয়া এ সূর্য গ্রহণ দেশটির বিভিন্ন অঞ্চল থেকে দৃশ্য মান হতে দেখা যায়। যা দেশটির বিভিন্ন অঞ্চল ভিত্তিক সকাল ১০ টা পর্যন্ত দৃশ্যমান ছিল।

বিশ্ব যখন করোনা মহামারীর মহা সংকটের দোরগোড়ায় তখন বিশ্ব বাসী চলতি সনের প্রথম সূর্য গ্রহণের দৃশ্য অবলোকন করল। সৌদি আরবে আজ দীর্ঘ ৩ মাস পর কারফিউ এবং লকডাউন প্রত্যাহারের প্রথম প্রহর শুরু করল দেশটির সকল নাগরিক এবং প্রবাসীরা। মক্কা মদিনার পবিত্র ভূমি খ্যাত এ দেশটিতে সকল জন সাধারণ অনেক নির্ভয়ে যার যার কর্মস্থলে ফিরার জন্য যখন প্রস্তুতি নিচ্ছিলেন তখন ঠিক সকাল ৭টার পর হতে দেশটির মসজিদ সমূহ মাইকে ঘোষণা হল “সালাতুল কুসুব” ( সূর্য গ্রহণ) এর নামাজ অনুষ্ঠিত হবে। তখন মুসল্লীরা সানন্দে, অধীর আগ্রহে মসজিদের পানে ছুটতে দেখা গেছে। অবশ্যই দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে দেওয়া প্রটোকল মান্য করে সামজিক দূরত্ব বজায় রেখে মুসল্লীরা মসজিদে এ নামাজ আদায় করতে দেখা গেছে। যা দেশটির বন্দর নগরী জেদ্দায় এ চিত্র লক্ষ্য করা গেছে।
এ ছাড়াও দেশটির প্রধান দুই মসজিদ, মসজিদে হারাম এবং মসজিদে নববীতেও সূর্য গ্রহণের নামাজ আদায় করতে দেখা গেছে। নামজের পর খুৎবা প্রদান করা হয়েছে, খুৎবা শেষান্তে মসজিদদ্বয়ের খতিব মহোদয়রা দরদী কন্ঠে অনেকটা নমনীয় কায়মনোবাক্যে বিশ্ব জগতের প্রভু, দুনিয়া, আখেরাত এবং আরশের মালিক, দয়ার সাগর মহামহিম রাব্বুল আলামিন, আহ্কামুল হাকেমীন,গুনাহগারের তওবা গ্রহণ কারী, পাপীদের পাপ ক্ষমা কারী, মহান আল্লাহর নিকট এই সংকটময় পরিস্থিতির নিরসনের জন্য মুনাজাত করেন এবং মুসল্লীদের রোনাজারী মিশ্রিত আমিন, আমিন ধ্বনিতে প্রকম্পিত হয়ে উঠে। পবিত্র দুই মসজিদ দ্বয় ; এ যেন মহান প্রভু, পরম করুণাময়, রাহমনুর রাহীম মহান আল্লাহ সুবহানাল্লাহ তাআলার শাহী দরবারে তাঁর বান্দাদের অসহায় আত্মসমর্পণ। হে আল্লাহ! আমাদের দোয়া কবুল করুন, মহামারী করোনা সহ সমস্ত বালা মুসীবত থেকে আমাদেরকে হেফাজত করুন। আমিন।