ক. ম. জামাল উদ্দীন, জেদ্দা, সৌদি আরব প্রতিনিধি: সৌদি আরবে গত একদিনে ৪৫০৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। ফলে সর্বমোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৩২০৪৮ জন। এ নিয়ে টানা ২ দিন ধরে দৈনিক ৪ হাজারের উপরে আক্রান্ত হয়ে আসছে দেশটিত।গত একদিনে মৃত্যু হয়েছে ৩৯ জনের। সর্বমোট মৃত্যুর সংখ্যা ১০১১ জন। আজকের সুস্থ হয়েছেন ৩১৭০জন সর্বমোট সুস্থ হয়েছেন ৮৭৮৯০ জন। সূত্র : সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়। সূত্রে আরো জানা যায়, দেশটি কোভিড ১৯ ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আছেন ৪৩১৪৭ জন তম্মধ্যে আশংকা জনক অবস্থায় আছেন ১৮৯৭ জন।
আক্রান্ত অঞ্চল গুলোর মধ্যে আজও সর্বোচ্চ আক্রান্ত নিয়ে ১ম অবস্থানে আছে দেশটির রাজধানী রিয়াদ ১৬৫৮ জন, বন্দর নগরী জেদ্দায় ৪১৩ জন, মক্কা মুকাররমায় ৩৮৯জন, দাম্মামে ২৭০ জন, হুফোফ ২০৫ জন, আল ক্বাতিপ ১৮৩ জন, তায়েপ ১৩০ জন, মদিনা মুনাওয়ারায় ১২৫ জন, আল খোবার ৮৯ জন, খামিস মুশাইত ৮৫ জন, আবহা ৫৫ জন, আল জুবাইল ৫৩ জন, সাফওয়া ৪৫, আল মুবারাজ ৪৫ জন, বুরাইদা ৩৯ জন, জাহারান ৩৮ জন, হাফের আল বাতেন ৩৬ জন, আল খারিজ ৩৬ জন, ইয়ানবু ২৮ জন, আল মাজাহামিয়া ২৭, হুতা বনি তামিম ২৬ জন, নাজরান ২৪ জন, আল রাস ২৩ জন, ওয়াদি আল দাওয়াসির ২১ জন, আলবাহা ২০ জন,আল খাফজি ১৮ জন, আল দিরিয়াহ ১৭ জন,আম্বরিয়া ১৫ জন, রাস তান্নুরা ১৫ জন, হাইল ১৪ জন, তাবুক ১৪ জন, মাহাইল আসির ১৩ জন ও বিশা ১২ জন।
এ ছাড়াও আরো কিছু অঞ্চলে কয়েকজন করে নতুন আক্রান্তের খবর পাওয়া গেছে।
গত ডিসেম্বেরর শেষের দিকে চীনের উহান ১ম এই প্রাণঘাতী ভাইরাস শনাক্ত হয়। বর্তমানে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে এই ভাইরাস। ভাইরাসটিতে এ পর্যন্ত ৭৯ লাখ ১৫ হাজার ৩৩৫ জন আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত প্রাণ গেছে ৪ লাখ ৩৩ হাজার ৪৯০ জনের। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৩৮ লাখের বেশী মানুষ।