মো: জাহাঙ্গীর আলম হৃদয়, রিয়াদ, সৌদি আরব প্রতিনিধি: চাঁদপুর শাহরাস্তি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম দেলোয়ার হোসেন মিয়াজীর ছোট ভাই মো: মোশাররফ হোসেন মিয়াজী (৫৫) ওমরাহ পালন করতে গিয়ে ১৪ মে ভোর ৬ টায় সৌদি আরবে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
তাহার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন সৌদি আরব প্রবাসী শাহরাস্তি ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক ও নাট্যকার রোটারিয়ান মো:জাহাঙ্গীর আলম হৃদয়, সহ সভাপতি ফয়েজ উদ্দিন লাভলু, রিয়াদ বাথা তাজ রেস্টুরেন্টের পরিচালক আলমগীর হোসেন মিন্টু, সাধারণ সম্পাদক সালেহ আহমেদ ভুঁইয়া, যুগ্ম সম্পাদক মহসিন আলম মিয়াজী, শাহজাহান মোল্লা, ফোরামের উপদেষ্টা ফখরুল ইসলাম বিলাস, সাইফুল ইসলাম পাটোয়ারীর, মাইনুল ইসলাম মাইনু, সামছুল আলম, নুরে আলম প্রমুখ।
ব্যবসায়ী মোশাররফ হোসেন মিয়াজি মৃত্যুর খবরে তার পরিবার সহ এলাকার রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে।