মো: জাহাঙ্গীর আলম হৃদয়, রিয়াদ, সৌদিআরব প্রতিনিধি: ১৪ নভেম্বর ২০২১ বাংলাদেশের সাথে মিল রেখে সৌদি আরবের রিয়াদ, জেদ্দায় এসএসসি পরীক্ষা শুরু হয়েছে। স্থানীয় সময় সকাল সাড়ে ৬টায় পরিক্ষার্থীরা হলে প্রবেশ করে।
যথারীতি সুন্দর পরিবেশে সকাল ৭টায় পরিক্ষা আরম্ভ হয়েছে। রিয়াদ বাংলাদেশ ইনটারন্যাশনাল স্কুল (বাংলা কারিকুলাম) মোট পরীক্ষার্থী ৫২ জন। বিজ্ঞান বিভাগ ৪৩, ২৬ জন ছাত্রী ১৭ জন ছাত্র। ব্যবসায় শিক্ষা শাখায় ০৯ জন ৩ জন ছাত্রী ৬ জন ছাত্র। অপরদিকে জেদ্দায় ১০৩ জন পরিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে।

বাংলাদেশ শিক্ষা বোর্ডের নির্দেশনা অনুযায়ী পরিক্ষা ব্যবস্থায় দায়িত্ব পালন করছেন রিয়াদ বাংলাদেশ দূতাবাস ও জেদ্দা কনসুলেট এর কর্মকর্তা।