মো: জাহাঙ্গীর আলম হৃদয়, রিয়াদ, সৌদি আরব প্রতিনিধি: সৌদি আরবের জেদ্দায় সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছে। সৌদি আরবের জেদ্দায় মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে বাংলাদেশি শ্রমিক মাওলানা মাইনুদ্দিন এর মৃত্যু হয়েছে বলে তার নিকটতম আত্মীয় ইসমাইল জানিয়েছেন।
তিনি আরও জানান জেদ্দায় সড়ক দুর্ঘটনায় নিহত মাইনুদ্দিনের বাড়ি আখাউড়া উপজেলা দক্ষিণ ইউনিয়নের গাজীর বাজার। সে প্রতিদিনের মতো কর্মস্থলে যাচ্ছিলেন এ সময় মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়, আহতবস্থায় তাকে স্থানীয় হাসপাতালে নেয়ার পথে সে মারা যায় (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
নিহত মাইনুদ্দিন ১৮ মাস আগে সৌদি আরব আসেন। আকামা এবং স্পনসর না থাকায় ৬ মাস ধরে অবৈধভাবে কাজ করছিলেন। তার মরদেহ দেশে ফেরত নিতে পরিবারের পক্ষ থেকে জেদ্দা বাংলাদেশ দূতাবাসের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।