মো: জাহাঙ্গীর আলম হৃদয়, রিয়াদ, সৌদিআরব প্রতিনিধি: কোরবানিকে সামনে রেখে সৌদি আরবের রাজধানী রিয়াদসহ সকল প্রাদেশিক অঞ্চলে জমে উঠেছে পশু কোরবানির হাট। বিশেষ করে রাজধানী রিয়াদের বাংলাদেশি আল তাসবিহ এগ্রো ফার্মে ক্রেতাদের উপচে পড়া ভিড়।
বিক্রেতারা বলছেন ক্রেতাদের সুবিধার্থে গরু বিক্রি করার পরে ফ্রী ডেলিভারিতে ক্রেতাদের গরু পৌঁছে দেওয়ার সুব্যবস্থার রয়েছে।
অপরদিকে পরিবার পরিজন নিয়ে গরু কিনতে দেখা যায় প্রবাসী থাকা বাংলাদেশিদের। কম দামে গরু কিনতে পেরে খুশি ক্রেতারা।
আল তাসবিহ গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ তৌকির আহমেদ গরু কিনতে আসা প্রবাসীরা যাতে করে কম মূল্যে পশু ক্রয় করে কোরবানি করতে পারেন, মানুষের সুবিধার্থে ব্যবসা পরিচালনা করছেন বলে তিনি জানান।
প্রবাসে বাংলাদেশি আল তাসবিহ গ্রুপ এন্ড এগ্রো ফার্মের সিনিয়র এক্সিকিউটিভ অফিসার মোহাম্মদ আসাদুজ্জামান বকুল, ফার্ম ম্যানেজার মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন মানুষের কল্যাণে কাজ করছে আমাদের কোম্পানি। প্রবাসে আয় কৃত অর্থ যাচ্ছে বাংলাদেশে বাড়ছে রেমিটেন্স প্রবাহ।