ক.ম. জামাল উদ্দীন, জেদ্দা, সৌদিআরব প্রতিনিধি: বঙ্গবন্ধু পরিষদ সৌদি আরব আছির প্রদেশ কেন্দ্রীয় কমিটির ব্যবস্থাপনায় বাংলাদেশের প্রাচীনতম সংগঠন বাংলাদেশ আওয়ামীলীগ এর ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে এক বিশাল আলোচনা সভা খামিস মুশাইতস্থ জুবিলী হোটেল মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
সাবেক যুবনেতা শফিউল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আজাদ রহমান এর সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় প্রধান অথিতির আসন অলংকৃত করেন সংগঠনের প্রধান উপদেষ্টা জনাব আবু বকর কামাল, বিশেষ অথিতি আসন অলংকৃত করেন যথাক্রমে আনোয়ার মোস্তাক, জনাব সালাউদ্দিন, আব্দুল মুকিত চৌধুরী শেলু, আবুল কালাম আজাদ, মোহাম্মদ ইসমাইল প্রধান বক্তার বক্তব্য রাখেন ফারুক রহমান, বিশেষ বক্তা ছিলেন আশরাফ চৌধুরী।

বক্তব্য দেন যথাক্রমে নাছির উদ্দিন, এমদাদ চৌধুরী, নেজামুল ইসলাম, মোহাম্মদ মোস্তাক, ইউনুচ ভান্ডারী, মোহাম্মদ আজম, হারাধন শীল, মোহাম্মদ মাছুম, আব্দুল মান্নান, তাজেম উদ্দিন প্রমুখ।
বক্তারা আওয়ামীলীগের ইতিহাস ও ঐতিহ্য নিয়ে তথ্য নির্ভর ধারাবাহিক বক্তব্য রাখেন। অনুষ্ঠান শেষে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। এবং সংগঠনের পক্ষ থেকে নবাগত কনসাল জেনারেল নাজমুল হক সাহেবের যোগদান উপলক্ষ্যে স্বাগত জানানো হয়।
পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা মোহাম্মদ ইউসুফ। সভায় বঙ্গবন্ধু পরিষদের প্রাণপুরুষ, বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্ঠা পরিষদের অন্যতম সদস্য বর্ষিয়াণ রাজনীতিবীদ ডা. এস,এ, মালেকের সুস্থতা কামনায় দোয়া করা হয়।