ক.ম. জামাল উদ্দীন, জেদ্দা, সৌদিআব প্রতিনিধি: :বঙ্গবন্ধু পরিষদ,আসির প্রদেশ কেন্দ্রীয় কমিটি, সৌদিআরব এর ব্যবস্থাপনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৩ মে খামিস মুশাইতস্থ একটি হোটেল মিলায়তনে অনুষ্ঠিত এ মাহফিলে সভাপতিত্ব করেন মাওলানা আহমদ আলী নঈমী এবং সঞ্চালনা করেন হোসাইন মুহাম্মদ কামাল চৌধুরী।
ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন ছওলেন এস এম জাহাঙ্গীর আলম। প্রধান বক্তা ছিলেন সংগঠেনের সাধারণ সম্পাদক আজাদ রহমান। বিশেষ অথিতি ছিলেন অধ্যাপক উসামা খালিদ, শফিউল আলম, আনোয়ার মোস্তাক, মো জাবেদুল আলম, ফারুক রহমান, সাবেক ছাত্রনেতা ও ক্রীড়াব্যক্তিত্ব মো: সালাউদ্দিন, আব্দুল করিম, ওমর ফারুক ও আব্দুর রহিম ফারুক মাহমুদি।

বিশেষ বক্তা ছিলেন মো: সালাউদ্দিন, ইন্জিনিয়ার সাইফুল ইসলাম, মো:লোকমান, এমদাদ উল্লাহ চৌধুরী, নুর কাসেম, ওয়াহেদ আলী, মো নাজিম উদ্দিন, হাফেজ আনোয়ার, আব্দুল কুদ্দুস, মহিউদ্দিন, দিদারুল ইসলাম, আবদুল জব্বার প্রমুখ।
রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা ও দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা আজিজুল করিম ও মো: সেকান্দর।
মাহফিলে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী সহ বিপুল প্রবাসী বাংলাদেশিদের সমাগম হয়। মাহফিলস্থল কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। এ যেন প্রবাসের শত ব্যস্ততার মাঝে বিদেশের মাটিতে রোজাদারদের এক মেলবন্ধন।