ক. ম. জামাল উদ্দীন, জেদ্দা, সৌদি আরব প্রতিনিধি: সৌদি আরবে গত ২৪ ঘন্টায় ৩৩৮৩ জন করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন। ফলে সর্বমোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৯৭৬০৮ জন। আজকের মৃত্যুর সংখ্যা ৫৪ জন। সর্বমোট মৃত্যুর সংখ্যা ১৭৫২জন। আজকের সুস্থ হয়েছেন ৪৯০৯জন এবং সর্বমোট সুস্থ হয়েছেন ১৩৭৬৬৯জন। দেশটিতে আজ আক্রান্তের সংখ্যা থেকে সুস্থ হওয়ার সংখ্যা বেশী, তবে মৃত্যুর সংখ্যা গত কাল থেকে আজ বৃদ্ধি পেয়েছে। সূত্র : সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়।
সূত্রে আরো জানা যায়, দেশটি কোভিড ১৯ ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আছেন ৫৮১৭৮ জন, তম্মধ্যে আশংকাজনক অবস্থায় আছেন ২২৮৭ জন।
আক্রান্ত অঞ্চল গুলোর মধ্যে রিয়াদ ৩৯৭ জন, হুফোফ ২৭৭ জন, মক্কা মুকাররমা ২৭১ জন, কাতিপ ১৮১ জন, মদিনা মুনাওয়ারা ১৭৯ জন, তায়েপ ১৬৪ জন, জেদ্দা ১৬৪ জন, খমিস মুশাইত ১৫৮ জন, আল মুবারাজ ১৪৯ জন, দাম্মাম ১৪১ জন, বুরাইদা ১৩৪ জন, মাহাইল আসির ৯৬ জন। এ ছাড়াও দেশটির অন্যান্য অঞ্চলেও নতুন আক্রান্তের খবর পাওয়া গেছে ।
গত ডিসেম্বেরর শেষের দিকে চীনের উহান ১ম এই প্রাণঘাতী ভাইরাস শনাক্ত হয়। বর্তমানে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে এই ভাইরাস। ভাইরাসটিতে এ পর্যন্ত ১ কোটি ৭ লাখ ৪ হাজার ২২৮জন আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত প্রাণ গেছে প্রায় ৫ লাখ ১৬ হাজারের । এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৫৪ লাখেরও বেশী মানুষ।