ক. ম. জামাল উদ্দীন, জেদ্দা, সৌদি আরব প্রতিনিধি: সৌদি আরবে মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হওয়া রুগী গত ২৪ ঘন্টায় নতুন করে শনাক্ত হয়েছে ২,০৩৯ জন। ফলে দেশটির সর্বমোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৪৬,৮৬৯ জন।নতুন করে মৃত্যু হয়েছে ১০ জনের। সর্বমোট মৃত্যুর সংখ্যা ২৮৩ জন। আর নতুন করে একদিনে সুস্থ হয়েছে ১,৪২৯ জন। সর্বমোট সুস্থ হয়েছেন ১৯,০৫১ জন। দেশটিতে ১ম বারের মত এক দিনে আক্রান্তের সংখ্যা ২০০০ অতিক্রম করল। নতুন আক্রান্তদের মধ্যে ৪১ শতাংশ সৌদি নাগরিক আর বাকী ৫৯ শতাংশ প্রবাসী নাগরিক। সূত্র: সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়।
আক্রান্ত অঞ্চল গুলোর মধ্যে সবচেয়ে বেশী আক্রান্ত হয়েছে বন্দর নগরী জেদ্দায়- ৪৮২ জন। রিয়াদে ৪৭৮, মক্কা মুকাররমা ৩৫৬, মদিনা মুনাওয়ারা ২৪৭, হুফুফ ৯৩, দাম্মাম ৯৩, তাইফ, ৬৮, ইয়ানবু ২৭, কাতিফ ২১ ছারইবান ১৩, মাহাইল আসির ১১, সাফওয়া ১১, দিরিয়াহ ১১, কুনফুথা ১০ ছাদিক ১০, খোবার ৯, ওয়াদি আদাওসির ৮, বেইশ ৭, বিশাহ ৬, কারাহ ৬ আল মুযাইলিফ ৬, আল রেইন ৬, জুবাইল ৫, রাস তাননুরা ৫, আল জাফর ৪, ওয়াদি আল ফারাহ ৪ জন,খামিস মুশাইতে ৩ জন। এছাড়া আরও কিছু অঞ্চলে ১/২/৩ জন আক্রান্ত হয়েছেন।
চীনের উহানে নভেল করোনাভাইরাসের উপস্থিতি আনুষ্ঠানিকভাবে প্রথমবারের মতো নিশ্চিত করা হয়েছিল গত বছরের ৩১ ডিসেম্বর। বৃহস্পতিবার পর্যন্ত কেটে গেছে ১৩৫ দিন। চার মাসে বিশ্বের সব প্রান্তে ছড়িয়ে পড়া এই ভাইরাসে প্রাণহানির সংখ্যা ৩ লাখ ছাড়াল। ইউরোপের বিভিন্ন দেশ ও আমেরিকাকে মৃত্যুপুরীতে পরিণত করা করোনার তাণ্ডব এখনও চলছে পুরো বিশ্বে। বিশ্ব জুড়ে আক্রান্ত হয়েছে ৪৩ লাখ ৬৫ হাজারেরও বেশী মানুষ। আর সুস্থ হয়েছে ১৫ লাখ ৬২ হাজারেরও বেশী মানুষ।