ক. ম. জামাল উদ্দীন, জেদ্দা, সৌদি আরব প্রতিনিধি:
সৌদি আরবে গত একদিনে ৪৩০১জন করোনায় আক্রান্ত হয়েছেন। ফলে সর্বমোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৫০২৯২ জন। এ নিয়ে টানা ৬ দিন ধরে দৈনিক ৪ হাজারের উপরে আক্রান্ত হয়ে আসছে দেশটিতে, তবে আজ গত ২ দিন থেকে কিছু ক । গত একদিনে মৃত্যু হয়েছে ৪৫ জনের। সর্বমোট মৃত্যুর সংখ্যা ১১৮৪ জন। আজকের সুস্থ হয়েছেন ১৮৪৯ জন, সর্বমোট সুস্থ হয়েছেন ৯৫৭৬৪জন। সূত্র : সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়। সূত্রে আরো জানা যায়, দেশটি কোভিড ১৯ ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আছেন ৫৩৩৪৪জন তম্মধ্যে আশংকা জনক অবস্থায় আছেন ১৯৪১ জন।
আক্রান্ত অঞ্চল গুলোর মধ্যে আজও সর্বোচ্চ আক্রান্ত নিয়ে ১ম অবস্থানে আছে দেশটির রাজধানী রিয়াদ ১০৯১ জন, হুফোফ ৪৩০ জন, জেদ্দায় ৩৮৪ জন, মক্কা মুকাররমায় ৩০৫ জন, তায়েপ ২১৩ জন কাতিপ ১৮০ জন, দাম্মাম ১৬৭ জন, আল খোবার ১৫৩ জন, আল মুবারাজ ১৪৫ জন, মদিনা মুনাওয়ারায় ১০৪ জন, জাহারান ৭৫ জন, ওয়াদি আল দাওয়াসির ৭৫ জন, আল জুবাইল ৫৯ জন, খামিস মুশাইত ৫৪ জন, সাফওয়া ৫৩ জন, হায়েল ৪৭ জন, আল খারিজ ৪০ জন,আদ দিরিয়াহ ৩৬ জন, নাজরান ৩৫ জন, তাবুক ৩৫ জন,আল মাজাহামিয়া ৩০ জন, আবহা ২৮ জন, রাস তান্নুরা ২৫ জন, হাপের আল বাতেন ২৪ জন, বুরাইদা ২৩ জন, ইয়ানবু ২১ জন, আল জুপর ১৭ জন, বিশা ১৭ জন, আফিফ ১৬ জন, আল মাজময়াহ ১৫ জন, আল উয়ুন ১৪ জন, আহাদ রুপাইদা ১২ জন, সামতা ১১ জন, হুরাইয়া মালা ১১ জন, আলবাহা ১০ জন, সাকাকা ১০ জন,জাহারান আল জুনুব ১০ জন ও জিজান ১০ জন। এ ছাড়াও আরো কিছু অঞ্চলে কয়েকজন করে নতুন আক্রান্তের খবর পাওয়া গেছে।
গত ডিসেম্বেরর শেষের দিকে চীনের উহান ১ম এই প্রাণঘাতী ভাইরাস শনাক্ত হয়। বর্তমানে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে এই ভাইরাস। ভাইরাসটিতে এ পর্যন্ত ৮৫ লাখ ৯ হাজার ৩৯৩ জন আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত প্রাণ গেছে ৪ লাখ ৫৪ হাজারের মত। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৪২ লাখের ও বেশী মানুষ।