কামাল পারভেজ অভি, মক্কা, সৌদিআরব প্রতিনিধি: সৌদিআরবের জেদ্দায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কক্সবাজার জেলার উখিয়ার কোটবাজারের পশ্চিম রত্নার নিবাসী মনজুর আলম নিহত হয়েছেন। নিহত মনজুর আলম পশ্চিম রত্নার মৃত গুরা মিয়া সওদাগরের ৪র্থ পুত্র ও বিশিষ্ট ঠিকাদার মোঃ সাইফুলের বড় ভাই।
জানা যায়, গতকাল ১৮ জুন বুধবার স্থানীয় সময় রাত ১১ টার দিকে জেদ্দা শহরে সড়ক পারাপারের সময় বিপরীত দিক থেকে আসা গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হন মনজুর আলম। বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের ভাগিনা জিয়াউল হক।
জিয়াউল হক জানান, মৃত্যু কালে মনজুর আলম বয়স হয়েছিল ৪৫। দেশে তার এক ছেলে ও তিন মেয়ে রয়েছে।
তিনি জানান, নিহতের লাশ দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে। এদিকে সড়ক দুর্ঘটনার পর থেকে নিহতের বাড়ি উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নের পশ্চিম রত্না গ্রামেশোকের ছায়া নেমে এসেছে।