কামাল পারভেজ অভি, মক্কা, সৌদিআরব প্রতিনিধি: সৌদিআরবে যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশ আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে মক্কা বঙ্গবন্ধু ফাউন্ডেশন। সোমবার মক্কার একটি হোটেলে সংগঠনের সভাপতি হারুন খানের সভাপতিত্বে ও সিনিয়র সহ-সভাপতি ফজলুল হকের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন সাবেক ছাত্র নেতা ডাঃ হায়দার হোসেন।
প্রধান বক্তা ছিলেন মক্কা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা লিয়াকত আলী খান রতন। বিশেষ অতিথি ছিলেন,হোসেন নাহিদ,জেদ্দা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সহ-সভাপতি কোম্পানি সালাম ও সাধারণ সম্পাদক মুছা খান, মনির হোসেন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মুজিবুল হক, হাসান জসিম, শাকিল, সুমন, জানে আলম, মিলন হোসেন রিপন সহ প্রবাসী নেতা কর্মীরা।
বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর আজীবন লালিত স্বপ্ন ছিল বাংলাদেশকে সোনার বাংলায় পরিণত করার। আর সে স্বপ্ন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাস্তবায়ন হচ্ছে। দেশ উন্নয়ন আর সমৃদ্ধি অগ্রযাত্রার সোপানে আর আওয়ামীলীগ গৌরবের অগ্রযাত্রায় ৭০ বছর অতিক্রম করে উপমহাদেশের শ্রেষ্ঠ সংগঠনে পরিণত হয়েছে। এসময় মক্কা ও জেদ্দার আওয়ামী পরিবারের বিপুল সংখ্যক নেতা কর্মী উপস্থিত ছিলেন।