প্রেস বিজ্ঞপ্তি: আগামী ৪ নভেম্বর ২০২২, শুক্রবার, সন্ধ্যা ৬টায় বিশ্বসাহিত্য কেন্দ্রের দক্ষিণ পাশের ছাদে সাহিত্যশিল্প বিষয়ক আলোচনাচক্র বোধিদ্রুম অনুষ্ঠিত হবে।এবারের আলোচনা হবে সৈয়দ তারিকের কবিতার বই ‘মগ্ন তখন মোরাকাবায়’র ওপর। পাঠ-পর্যালোচনায় থাকবেন তৌহিদা মাহমুদা তুলি।
সুফি ঘরানার কবিকে কীভাবে দেখতে পান একজন গুরুভক্ত পাঠক, যিনি কবির কাছে এলেম নিয়ে চলেছেন সুফিবাদের। দুজন আধুনিক শিক্ষায় শিক্ষিত, আধুনিক সময়ে বিচরিত, আধুনিক বেশভূষিত মানুষ কীভাবে সুফিবাদকে উপস্থাপন করছেন, পর্যালোচনা করছেন, তা বেশ আগ্রহ-জাগানিয়া বিষয় আমাদের কাছে। তাই তৌহিদা মাহমুদা তুলির পাঠ-পর্যালোচনায় বোধিদ্রুমের এবারের আয়োজনটি একটু ভিন্ন মাত্রা পাবে বলে দাবি করছেন আয়োজকরা।
উল্লেখ্য, উক্ত আলোচনাচক্রে কবি সৈয়দ তারিক উপস্থিত থাকবেন।